আন্দালুসের রাজকন্যা
পৃষ্ঠা সংখ্যা : 80
বাঁধাই : হার্ডকভার
৳ 250.00 Original price was: ৳ 250.00.৳ 140.00Current price is: ৳ 140.00.
বইটি শেয়ার করুন:
বইয়ের মূলভাব
‘আন্দালুসের রাজকন্যা’ গল্পের মোড়কে বুনে যাওয়া এক জাদুকরী উপাখ্যান—যা পাঠককে বুঁদ করে রাখে বইয়ের ঠিক শেষ পৃষ্ঠা অব্দি। যে কাঁচা বয়সে আমাদের কিশোরদের হাতে তুলে দেওয়া হয় কল্পনা আশ্রিত, মুসলিম মানস ও সভ্যতাকে দংশিত প্রোপাগান্ডামূলক ঐতিহাসিক উপন্যাস; ঠিক সেই বয়সেই এই বইটি তাদের পরিচয় করিয়ে দেবে নিরেট ইতিহাস আল্পনায় এক সভ্য ও বর্ণিল জগতের সাথে। তারা দুলবে গদ্যের তাল ও ছন্দে। গল্পের মোহনায় খুঁজে পাবে এক বর্ণিল জগৎ। চিন্তার ক্যানভাসে ভেসে উঠবে—কীভাবে একজন অমুসলিম নারীর সম্ভ্রমের আর্তনাদে গর্জে উঠেছিলেন মুসলিম সেনাপতি! আর নিজ জীবন বাজি রেখে পুরো বাহিনী নিয়ে ধেয়ে এসেছিলেন খ্রিস্টান নরপিশাচদের ওপর, আর বিজিত করেছিলেন আন্দালুসের প্রতিটি গলি-ঘুপচি; যেই আন্দালুসই হয়ে উঠেছিল জ্ঞান-বিজ্ঞানের হৃৎস্পন্দন, স্থাপত্যশিল্পের সজীব রূপকার আর মানবসভ্যতার এক উজ্জ্বল মিনার।
শুধু কিশোর-তরুণ কেন? ‘আন্দালুসের রাজকন্যা’ পড়তে পারবেন সকলেই। জানতে পারবে নিরেট ইতিহাস আশ্রিত এক সভ্য ও বর্ণিল জগৎকে; গল্পের আল্পনায়। ভাবে-অনুভবে গেঁথে যাবে সোনালী সেই আন্দালুস। শিহরণ তুলবে হারানো সেই অতীত। আবারও একবার ছুঁতে মন চাইবে গৌরব ও ঐতিহ্যের মহাউপাখ্যানকে।
এছাড়াও বইটিতে ইতিহাস থেকে কুড়িয়ে আনা মুক্তোর মতো একঝাঁক সত্যাশ্রিত ও উপদেশমূলক গল্পও থাকছে—যা পাঠকের মানসপটকে আরো সমৃদ্ধ ও আত্মসচেতন করবে বলেই আমার বিশ্বাস।
